1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

আত্মঘাতী গোলে জার্মানির সর্বনাশ

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : দলকে গোল হজমের গ্লানি থেকে বাঁচাতে গিয়ে যে খলনায়কে পরিণত হয়েছেন ম্যাট হামেলস। প্রতিপক্ষের নেওয়া ক্রসটি ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দিলেন। আর ওই আত্মঘাতী গোলেই হেরে গেল জার্মানি।

মঙ্গলবার রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় হওয়া ইউরোর ‘এফ’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে জার্মানিকে ১-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত ফ্রান্স। ১৫ মিনিটে পল পগবার হেড ক্রসবারের উপর দিয়ে চলে যায়। এর দুই মিনিট পর ফরাসি তরুণ মিডফিল্ডার কিলিয়ান এমবাপ্পের শট ঝাঁপিয়ে রুখে দেন মানুয়েল নয়ার। ২০ মিনিটে ভাগ্য সুপ্রসন্ন হয় ফ্রান্সের। লুকাস হার্নান্দেজের বাঁ প্রান্তের ক্রসটি ডিফেন্ডার হামেলস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে জার্মানি। ক্রুস-মুলাররা অনেক চেষ্টা করেও সেই গোল শোধ দিতে পারেনি। ১-০ গোলের ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে নেমেই ব্যবধান দ্বিগুণ করতে পারত ফ্রান্স। আদ্রিয়েন রাবিয়োতের শট সাইড পোস্টে লেগে ফিরে আসলে তা আর হয়ে ওঠেনি। ৫৪ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় জার্মানি। কিন্তু সের্জিও জিনাব্রির শট ক্রস বারের ওপর দিয়ে চলে যায়। ৬৬ মিনিটে জার্মানির জালে বল জড়িয়ে দেন এমবাপ্পে। উল্লাসের আগেই তাতে ভাটা পড়ে যখন রেফারি  অফসাইডের সংকেত দেন। গোলটি বাতিল হয়। শেষ দিকে বহু বছর পর ফরাসি দলে ফেরা রিয়াল মাদ্রিক স্ট্রাইকার করিম বেনজেমার একটি গোলও বাতিল হয়েছে।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের দল। এ নিয়ে ইউরোতে ৬ বারের দেখায় ফ্রান্স জিতেছে তিনবার , আর জার্মানি দুইবার। আর ড্র একটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com