1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ভোরে আমেরিকা চলে যাচ্ছেন সাকিব

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : অবশেষে গুঞ্জনই সত্যি হলো। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে চলতি ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের সুপার লিগ খেলবেন না সাকিব। অবশ্য খেলবেনই কী করে? শুক্রবার ভোরেই যে তিনি চলে যাচ্ছেন স্ত্রী-সন্তানদের কাছে, যুক্তরাষ্ট্রে।

বাংলাদেশ সময় ভোর ৪টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে যুক্তরাষ্ট্র চলে যাচ্ছেন সাকিব। সেখান থেকেই সরাসরি জিম্বাবুয়েতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান জাগো নিউজকে বৃহস্পতিবার রাতে এ তথ্য দিয়েছেন।

বৃহস্পতিবার শেষ হয়েছে ঢাকা লিগের প্রথম পর্বের খেলা। এদিন মোহামেডানের হয়ে শেষ ম্যাচটি খেলেছেন সাকিব। ব্যাটে-বলে ব্যর্থ এক ম্যাচ খেলেই বিদায় নিলেন তিনি।

যেখানে ব্যাটিংয়ে ১৬ বলে ১০ রানের পর বল হাতে ৩ ওভারে ২৪ রান খরচায় নিয়েছেন মাত্র ১ উইকেট। গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে তার দলও হেরে গেছে ৭ উইকেটের বড় ব্যবধানে।

অবশ্য শুধু শেষ ম্যাচ নয়, পুরো লিগেই নিজের চেনা ছন্দে ছিলেন না সাকিব। নিষেধাজ্ঞার কারণে বাইরে ছিলেন তিন ম্যাচ। এছাড়া বাকি ৮ ম্যাচে মাত্র ১৫ গড়ে ১২০ রান ও বল হাতে নিতে পেরেছেন ৯টি উইকেট।

ব্যাটিং-বোলিং কোনোটি দিয়েই মোহামেডানকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেননি সাকিব। তবে প্রথম পর্বের ১১ ম্যাচের মধ্যে ৬টি জিতে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম দল হিসেবে সুপার লিগে নাম লিখিয়েছে মোহামেডান। কিন্তু সেখানে তারা পাবে না সাকিবকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com