1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

রদ্রিগেজের গোলে আর্জেন্টিনার জয়

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকা-২০২১ এর ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শনিবার সকালে তারা ১-০ গোলে হারিয়েছে উরুগুয়েকে।

এই জয়ে ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে আলবিসিলেস্তারা। সমান ৪ পয়েন্ট নিয়ে চিলি আছে দ্বিতীয় স্থানে। যারা অপর ম্যাচে বলিভিয়াকে হারিয়েছে ১-০ গোলে। বলিভিয়া ও উরুগুয়ে এখনো কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।

সকালে ব্রাসিলিয়ায় ম্যাচের ১২ মিনিটে গোল করেন গুইদো রদ্রিগেজ। এ সময় বামদিকে বক্সের বাইরে থেকে লিওনেল মেসি ক্রসে বল বাড়িয়ে দেন বক্সের মধ্যে। সেখানে রদ্রিগেজ বল পেয়ে হেড নেন দূরের পোস্টে। বল পোস্টে লেগে জালে আশ্রয় নেয়। উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না।

তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে লিওনেল স্কালোনির শিষ্যরা।

বিরতির পর বেশ কিছু সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। কিন্তু সেগুলো থেকে গোল হয়নি। অবশ্য জেতার জন্য আর কোনো গোলের প্রয়োজনও হয়নি তাদের।

তবে পুরো ম্যাচে বেশ প্রভাব বিস্তার করে খেলেছে মেসি-ডি মারিয়ারা। তারা গোল পোস্টে শট নিয়েছিল ৯টি। তার মধ্যে ৬টি ছিল অন টার্গেটে। একটিতে হয়েছে গোল। অন্যদিকে উরুগুয়ে গোলপোস্টে একটিও শট নিতে পারেনি। অন টার্গেটে শট নেওয়ার প্রশ্নই আসে না।

‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ২২ জুন মঙ্গলবার সকাল ৬টায় প্যারাগুয়ে ও ২৯ জুন মঙ্গলবার একই সময়ে বলিভিয়ার মুখোমুখি হবে মেসি-ডি মারিয়ারা।

এর আগে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com