1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

বলিভিয়াকে হারিয়ে চিলির প্রথম জয়

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে কোপা আমেরিকায় যাত্রা শুরু হয়েছিল চিলির। তবে দ্বিতীয় ম্যাচেই নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে তারা। বলিভিয়ার বিপক্ষে তারা জিতেছে ১-০ গোলে।

স্কোরলাইন দেখে অবশ্য ঠিক বোঝার উপায় নেই ম্যাচে কতটা দাপুটে ফুটবল খেলেছে মার্টিন লাসার্তের দল। তবে কাজের কাজ গোল মাত্র একবারই করতে পেরেছে তারা।

এরেনা পান্তানাল স্টেডিয়ামে চিলির পক্ষে জয়সূচক গোলটি করেছেন বেন ব্রেরেটন। ম্যাচের দশ মিনিটের মাথায় এডুয়ার্ডো ভার্গাসের এসিস্ট থেকে দলকে এগিয়ে দেন ব্রেরেটন। এই এক গোলই এনে দিয়েছে চিলির প্রথম জয়।

পুরো ম্যাচে অবশ্য আরও বেশ কিছু সুযোগ তৈরি করেছে তারা। অন্তত ১১টি শট তারা রেখেছিল লক্ষ্য বরাবর। কিন্তু ব্রেরেটনের গোলের পর আর খুঁজে পায়নি জালের ঠিকানা। ফলে ন্যুনতম ব্যবধানের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

এ জয়ের পর বি গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছিল চিলি। তবে দিনের অন্য ম্যাচে উরুগুয়েকে একই ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে আর্জেন্টিনা।

চিলির পরবর্তী ম্যাচ আগামী সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায়, প্রতিপক্ষ উরুগুয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com