1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

মরেনোর পেনাল্টি মিসে জয়বঞ্চিত স্পেন

  • আপডেট টাইম :: রবিবার, ২০ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : ড্রয়ের বৃত্ত থেকে বের হতে পারলো না স্পেন। প্রথম ম্যাচে সুইডনের সঙ্গে গোলশূন্য ড্র করার পর পোল্যান্ডের সঙ্গেও করেছে ১-১ গোলে ড্র। যদিও এই ম্যাচে জয় তুলে নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল লুইস এনরিকের শিষ্যদের সামনে। কিন্তু সেগুলো হেলায় মিস করেছেন তারা।

এই ড্রয়ে ২ ম্যাচ থেকে স্পেনের সংগ্রহ ২ পয়েন্ট। তারা আছে ‘ই’ গ্রুপের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। নকআউট পর্বে যেতে হলে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের সামনে।

শনিবার রাতে ঘরের মাঠে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের ২৫ মিনিটেই এগিয়ে যায় স্পেন। এ সময় ডান দিক দিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন জেরার্ড মরেনো। এরপর বল বাড়িয়ে দেন গোলপোস্টের সামনে থাকা আলভারো মোরাতাকে। আনমার্ক মোরাতা বল পেয়েই আলতো টোকায় জালে জড়ান।

বিরতির পর ৫৪ মিনিটে সমতা ফেরায় পোল্যান্ড। এ সময় কামিল জজউইয়াকের ক্রসে বক্সের মধ্যে লাফিয়ে উঠে মাথা লাগিয়ে বল জাল পাঠান অধিনায়ক রবার্ত লেভানডোফস্কি। তাতে ফেরে সমতা।

অবশ্য এই গোলের ৪ মিনিট পরেই এগিয়ে যাওয়া সুবর্ণ সুযোগ পায় স্পেন। ৫৫ মিনিটের মাথায় বক্সের মধ্যে মরেনোকে ফাউল করেন পোল্যান্ডের জ্যাকুব মোডের। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ৫৮ মিনিটের সময় পেনাল্টি কিক নেন মরেনো। তার নেওয়া কিক বাম পাশের পোস্ট কাঁপিয়ে ফিরে আসে। ফিরে আসা বলে মোরাতা কিক নিলেও সেটি লক্ষ্যভ্রষ্ট হয়।

এই মিসের আপসোসের সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

শেষ ম্যাচে বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় স্লোভাকিয়ার মুখোমুখি হবে স্পেন। একই দিন সুইডেনের মুখোমুখি হবে পোল্যান্ড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com