1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

ব্রাজিলকে টপকানোর সুযোগ হারাল কলম্বিয়া

  • আপডেট টাইম :: সোমবার, ২১ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : শুরুতে গোল হজম করলেও, দ্বিতীয়ার্ধে তা শোধ করে লড়াইয়ে ফিরেছিল কলম্বিয়া। কিন্তু আত্মঘাতী গোলের কারণে শেষ হয়ে যায় সকল আশা। পেরুর কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলকে টপকে শীর্ষে ওঠার সুযোগটি কাজে লাগাতে পারেনি রেনালদো রুইডোর শিষ্যরা।

অবশ্য কাজটা সহজ ছিল না কলম্বিয়ার জন্য। কেননা প্রতিপক্ষ পেরু যে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন দল। তবে ফিফা র‍্যাংকিংয়ে আবার পেরুর (২৭) চেয়ে ১২ ধাপ এগিয়ে কলম্বিয়া। মাঠের খেলায়ও র‍্যাংকিংয়ে এগিয়ে থাকার প্রমাণ দিয়েছে তারা।

কিন্তু আত্মঘাতী গোল করে দলের পরাজয় ডেকে এনেছেন তারকা ডিফেন্ডার ইয়েরি মিনা। এছাড়া পেরুর পক্ষে ম্যাচের প্রথম গোলটি করেন সার্জিও পেনা আর কলম্বিয়ার হয়ে সমতা ফেরান মিগুয়েল বোরহা।

ব্রাজিলের পেড্রো লুডভিক স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে আধিপত্য ছিল কলম্বিয়ারই। ম্যাচের ৬০ শতাংশ সময় বলের দখল নিজেদের পায়ে রাখে তারা। আক্রমণের হিসেবেও পেরুর চেয়ে বেশ এগিয়ে ছিল তারা। কিন্তু ম্যাচের ফল নিজেদের পক্ষে রাখতে পারেননি হুয়ান কুয়াদ্রাদো, বোরহারা।

ম্যাচের ১৭ মিনিটের সময় খেলার ধারার বিপরীতে প্রথম গোলটি করেন সার্জিও পেনা। যা প্রথমার্ধে শোধ করতে পারেনি কলম্বিয়া। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটের সময় ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন বোরহা, পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে ম্যাচে সমতা ফেরান বোরহা।

বেশিক্ষণ সমতায় থাকা হয়নি কলম্বিয়ার। মিনিট দশেক পরে পেরুর কর্নার কিক থেকে আসা বল ইয়েরি মিনার গায়ে লেগে জড়িয়ে যায় জালে। ফের পিছিয়ে যায় কলম্বিয়া। পরে ৬৭ মিনিটের সময় বোরহার দুর্দান্ত হেড ঝাঁপিয়ে পড়ে ঠেকান পেরুর গোলরক্ষক পেদ্রো গ্যালেস। বাকি সময়ে আর গোল করতে পারেনি কলম্বিয়া।

এই পরাজয়ের ফলে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরেই থাকতে হচ্ছে কলম্বিয়ানদের। অথচ ম্যাচটি জিতলে ৭ পয়েন্ট নিয়ে ব্রাজিলকে (৬) টপকে তারাই বসতো শীর্ষে। অন্যদিকে আসরে নিজেদের প্রথম জয়ে তিন নম্বরে উঠে এসেছে পেরু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com