1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

প্রথমবারের মতো নকআউট পর্বে অস্ট্রিয়া

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইউরোতে এর আগে জয় ছিল না অস্ট্রিয়ার। তবে এবারের আসরে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নর্থ মেসিডোনিয়াকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছিল তারা। এরপর হার মানে নেদারল্যান্ডসের কাছে। আর সোমবার (২১ জুন) রাতে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো তারা পৌঁছে গেছে ইউরোর নকআউট পর্ব তথা শেষ ষোলোতে।

৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। তারা অবস্থান করছে দ্বিতীয় স্থানে। ৩ পয়েন্ট নিয়ে ইউক্রেন আছে তৃতীয় স্থানে। অন্যদিকে ৩ ম্যাচ থেকে নর্থ মেসিডোনিয়া কোনো পয়েন্টই সংগ্রহ করতে পারেনি। সোমবার রাতে অপর ম্যাচে তারা নেদারল্যান্ডসের কাছে হার মেনেছে ৩-০ ব্যবধানে। যদিও তারা দুইবার বল জালে জড়িয়েছিল। কিন্তু অফসাউডের কারণে সে দুটি বাতিল হয়।

৩ ম্যাচের ৩টিই জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ ষোলোতে পৌঁছে গেছে নেদারল্যান্ডস।

ইউক্রেনের বিপক্ষে ম্যাচের ২১ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন অস্ট্রিয়ার ক্রিস্টোফ বাউমগার্টনার। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে ডেভিড আলবার বাড়িয়ে দেওয়া বল পেয়ে যান ক্রিস্টোফ। তিনি ইউক্রেনের রক্ষণভাগের একজন খেলোয়াড়কে পরাস্ত করে বল জালে পাঠান।

এরপর অবশ্য আরও একটি গোলের দারুণ সুযোগ পেয়েছিল অস্ট্রিয়া। এ সময় পাল্টা আক্রমণে আলেসান্দ্রো স্কোফের কাছ থেকে বল পেয়ে যান মার্কো আর্নাউতোভিচ। কিন্তু তার নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়।

এই ম্যাচে ইউক্রেন অনেকটা ধীরগতির ফুটবল খেলেছে। বল দখলেও ছিল না তাদের আধিপত্য। এই ম্যাচে হেরে ৩ পয়েন্ট সংগ্রহ করে আশায় থাকতে হচ্ছে তাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com