1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

এক গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচে দুই গোল আর সাত পয়েন্ট- সংক্ষেপে এভাবেই তুলে ধরা যায় চলতি ইউরো কাপে ইংল্যান্ড ফুটবল দলের গ্রুপ পর্বের পারফরম্যান্স। তার তিন ম্যাচে মাত্র দুই গোল করলেও হজম করেনি একটিও। যার ফলে পাওয়া ৭ পয়েন্টের সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট খেলতে নামবে ইংলিশরা।

আগেই নিশ্চিত ছিল ইংল্যান্ডের নকআউট পর্বের টিকিট। মঙ্গলবার রাতে চেক রিপাবলিককে ১-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে গ্যারেথ সাউথগেটের দল। রহিম স্টারলিংয়ের করা একমাত্র গোলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে তারা।

ক্রোয়েশিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে ইউরো কাপে যাত্রা শুরু হয়েছিল ইংল্যান্ডের। সেদিন দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মাথায় গোল করেছিলেন স্টারলিং। আজ চেক রিপাবলিকের বিপক্ষে একই ব্যবধানের জয়ে, প্রথমার্ধের ১২ মিনিটে স্কোরশিটে নাম তুললেন এ মিডফিল্ডার।

সারা ম্যাচে গোলের সুযোগ খুব বেশি তৈরি করতে পারেনি ইংল্যান্ড। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলরক্ষককে একা পেয়েও পোস্টে মারেন স্টারলিং। তবে দশ মিনিট পর তিনিই করেন দলের জয়সূচক গোল। জ্যাক গ্রিলিশের ক্রস ফাঁকায় পেয়ে অনায়াসে দলকে এগিয়ে নেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার।

শেষ পর্যন্ত এই এক গোলের সুবাদেই জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। ডি গ্রুপের তিন ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে ইংল্যান্ড। সমান ৪ পয়েন্ট করে ক্রোয়েশিয়া ও চেক রিপাবলিকের। তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় তিন নম্বরে থেকে নকআউটের টিক্ট পেয়েছে চেক রিপাবলিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com