1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সেমিফাইনালে ব্রাজিল

  • আপডেট টাইম :: শনিবার, ৩ জুলাই, ২০২১

স্বাস্থ্য ডেস্ক : দশজন নিয়ে খেলেও কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে ব্রাজিল। শনিবার (৩ জুলাই) সকালে রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে চিলিকে।

চিলির বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি ব্রাজিল। বিরতি থেকে ফিরেই গোলের দেখা পায় তারা। ম্যাচের ৪৬ মিনিটে সুপার সাব লুকাস পাকুয়েতা গোল করে এগিয়ে নেন দলকে।

তবে গোল পাওয়ার পর দারুণ অস্বস্তিতে পড়ে আয়োজকরা। ৪৮ মিনিটে ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসাস সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময় দশজন নিয়েই খেলতে হয় তিতের শিষ্যদের। কিন্তু দশজনের ব্রাজিলের বিপক্ষেও গোল পায়নি চিলি। তাতে পাকুয়েতার করা গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়। ব্রাজিলকে পৌঁছে দেয় সেমিফাইনালে।

ঘরের মাঠ নিল্টন সান্তোসে ম্যাচের ২০ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। এ সময় নেইমারের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করার দারুণ সুযোগ পেয়েছিলেন রবার্তো ফিরমিনো। কিন্তু তিনি মিস করেন। প্রথমার্ধের শেষ দিকে গোলের সুযোগ পেয়েছিলেন গ্যাব্রিয়েল জেসাসও। কিন্তু তিনি বারের ওপর দিয়ে মারেন।

দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নামা পাকুয়েতা মাঠে নামার ৬০ সেকেন্ডের মধ্যে গোল করেন। এ সময় সমন্বিত আক্রমণে বক্সের মধ্যে নেইমারের বাড়িয়ে দেওয়া বল থেকে ভলিতে গোল করেন পাকুয়েতা। তাতে এগিয়ে যায় ব্রাজিল।

৪৮ মিনিটের মাথায় চিলির ইউগেনিও মিনার মুখমণ্ডল ও ঘারে পা লাগিয়ে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন জেসাস। যদিও বলের দিকে নজর দিতে গিয়ে জেসাস খেয়ালই করেননি যে তার সামনে মিনা আছেন।

বাকি সময় দশজন নিয়েই খেলতে হয় ব্রাজিলকে। দশজনের সুযোগ নিয়ে চিলি আক্রমণের ধার বাড়ায়। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পায়নি তারা।

সেমিফাইনালে ব্রাজিল লড়বে পেরুর বিপক্ষে। যারা অপর ম্যাচে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়েছে প্যারাগুয়েকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com