1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি ঢাকার প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা বলে জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

জয়সওয়াল বলেন, ‌‌‘‘ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে ইচ্ছুক কোনো নাগরিকের বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।’’ তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানাননি তিনি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা সম্পর্কে প্রশ্নের জবাবে জয়সওয়াল ওই মন্তব্য করেন। শেখ হাসিনা বলেছেন, ভারতে দুই বছরেরও বেশি সময় ধরে থাকা নির্বাসন শেষে  তিনি আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি। তবে বাংলাদেশ সরকার বলেছে, কেবল ভারতই তাকে প্রত্যর্পণ করতে পারবে।

তিনি বলেন, শেখ হাসিনা প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র চেয়ে তার আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করেছেন। এ ছাড়া তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দিল্লি থেকে তার দেশে ফেরার ব্যবস্থা করার জন্যও বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।

শেখ হাসিনার দেশে ফেরার এই প্রস্তাব বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। সরকার বলেছে, দেশে প্রবেশের পরপরই তাকে গ্রেপ্তার এবং অন্যান্য দণ্ডিত পলাতক আসামির মতো একই আইনের আওতায় তার বিচার করা হবে।

২০২৪ সালে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। যদিও হাসিনা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি বাংলাদেশে ফিরে আদালতের মুখোমুখি হতে ইচ্ছুক।

ঢাকা দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভারত থেকে তার প্রত্যর্পণ চেয়ে আসছে। বিষয়টি দুই দেশের মধ্যে টানাপোড়েনেরও একটি কারণ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স, নিউজ১৮।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com