1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

‘মেসিই সর্বকালের সেরা, এমনকি ম্যারাডোনার চেয়েও’

  • আপডেট টাইম :: সোমবার, ৫ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি ছিল পুরোপুরি মেসিময়। অসাধারণ নৈপূণ্য দেখিয়েছেন তিনি। দুটি গোলে অ্যাসিস্ট করেছেন এবং একটি গোল নিজে করেছেন। যে গোলটি নিজে করেছেন, সেটি তো ছিল রীতিমত বিস্ময়কর। বক্সের একদম সামনে থেকে ফ্রি কিকে যে বিস্ময় গোল করেছেন মেসি, তা নিয়েই আজ সারাদিন আলোচনা চলছে পুরো বিশ্বে।

ব্রাজিলে চলমান এই টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করে আসছেন লিওনেল মেসি। এখনও পর্যন্ত গোল করেছেন ৪টি। অ্যাসিস্টও করেছেন ৪টি।

মেসির এই দুর্দান্ত ফর্ম দেখে যারপরনাই মুগ্ধ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি তো তার দেখা সর্বকালের সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করে দিয়েছেন মেসির নাম। এমনকি মেসিকে তিনি প্রয়াত ম্যারাডোনার চেয়েও সেরা বলতে দ্বীধা করলেন না।

স্কালোনি বলেন, ‘সবচেয়ে ভালো দিক হলো, আমাদের বিশেষ করে মেসি ভক্তদের সৌভাগ্য যে তারা তাকে সেরা ফর্মে দেখতে পাচ্ছেন এবং তার খেলা উপভোগ করছেন। এমনকি আমার মনে হয়, তার প্রতিপক্ষও মেসির খেলা উপভোগ করে থাকেন।

রোজারিওতে জন্ম নেয়া লিওনেল মেসি হচ্ছেন আর্জেন্টিনার সর্বকালের সেরা গোল স্কোরার। এখনও পর্যন্ত তিনি গোল করেছেন ৭৬টি। সবচেয়ে বেশি ১৪৯টি ম্যাচ খেলেছেন তিনি।

৩৪ বছরে ফুটবলকে দু’হাত ভরে দিয়েছেন মেসি। কিন্তু ফুটবল তাকে এখনও বড় কোনো ট্রফি উপহার দিতে পারেনি। মেসির সামনে এখন একটাই লক্ষ্য, কোপার ফাইনাল। কলম্বিয়াকে সেমিতে হারাতে পারলেই নিশ্চিত হবে কাঙ্খিত সেই ফাইনাল। এরপর মেসির সামনে সুযোগ তৈরি হবে প্রথম বড় কোনো শিরোপা জয়ের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com