1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

শেষ পর্যন্ত ভাতার কার্ড হাতে পেল প্রতিবন্ধী রফেজ আকন

  • আপডেট টাইম :: রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের প্রতিবন্ধী রফেজ আকন শেষ পর্যন্ত প্রতিবন্ধি ভাতার কার্ড পেল। প্রায় এক যুগ ধর্ণা ধরেও জোটেনি যার প্রতিবন্ধী ভাতা। এরপর বিভিন্ন জাতীয় দৈনিক আঞ্চলিক ও অনলাইন নিউজ পোর্টালে এমন খবর প্রকাশের পর রবিবার বেলা দুইটায় উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ ভাতার কার্ড তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্র্তা মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন টিয়াখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দুলালী বেগম, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মিজানুর রহমান বুলেট আকন, ইউনিয়ন সমাজকর্মী নিলুফা বেগম প্রমুখ।
উল্লেখ্য, ৭ ডিসেম্বর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, অচল দুটি পায়ে কুঠার নিয়ে ঘুরে বেড়ান মানুষের বাড়ি বাড়ি। কুঠার দিয়ে কাঠ চেরাইয়ের কাজ করে চলে রফেজের সংগ্রামী জীবন। কাঠ চেরাইয়ের কাজ না পেলে পতিত জমিতে জন্মানো শাক-সবজি তুলে বিক্রি করেন তিনি। আর এ সবজি বিক্রি করে যা আয় হয় তা দিয়ে খেয়ে না খেয়ে চলে রফেজের সংসার। দীর্ঘ এক যুগ ধরে মেম্বার, চেয়ারম্যানের দুয়ারে ধর্ণা দিয়েও মেলেনি প্রতিবন্ধি ভাতা। এমন খবর প্রকাশিত হলে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর নির্দেশক্রমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তদন্তের মাধ্যমে রফেজ আকনের হাতে ভাতার কার্ড তুলে দেন।
ভাতার কার্ড হাতে পেয়ে রফেজ আকন কান্না জরিত কন্ঠে বলেন, জীবনে কল্পনাও করিনি ভাতার কার্ড পাব। আজ জেলা প্রশাসকের মাধ্যমে সমাজসেবা কর্মকর্তা ও সাংবাদিকদের সহযোগিতায় ভাতার কার্ড পেলাম। যাদের মাধ্যমে ভাতার কার্ড পেয়েছি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com