1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে জিতে ফাইনালে আর্জেন্টিনা

  • আপডেট টাইম :: বুধবার, ৭ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্র হওয়ায় আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালটি গড়ায় টাইব্রেকারে। কোপার চলতি আসরের নিয়মানুযায়ী অতরিক্ত সময় খেলা হয়নি।

বুধবার (৭জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় খেলাটি শুরু হয়। নির্ধারিত সময়ে খেলাটি শেষ হয় ১-১ গোলে। ১১ জুলাই ট্রফি জয়ের মহারণে মারকানায় ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

শুরুর বাঁশি বাজার তখনো ৭ মিনিটও যায়নি। কলম্বিয়ার পেনাল্টি এরিয়াতে মেসির পাস যায় মার্টিনেজের কাছে। বল পেয়ে মার্টিনেজ লক্ষ্যভেদ করতে ভুল করেননি। ফাইনালের পথে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটের সময় লুউইস দিয়াজের গোলে সমতা নিয়ে আসে কলম্বিয়া।

মার্টিনেজকে দিয়ে গোল করিয়ে এক অনন্য রেকর্ডে নাম লেখান মেসি। এই নিয়ে কোপার চলতি আসরে এটি মেসির পঞ্চম অ্যাসিস্ট। এর আগে কোনো ফুটবলার ৪টির বেশি অ্যাসিস্ট করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com