1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নালিতাবাড়ীতে ওয়ার্কাস পার্টির সম্মেলন: শেরপুর জেলা কমিটি ঘোষনা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ওয়ার্কাস পার্টির সম্মেলন শুক্রবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে নালিতাবাড়ী পৌরসভার খালভাঙা দূর্গামন্দির মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজিয়া বেগম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমটিরি সদস্য ঢাকা মহানগর কমিটির সভাপতি কমরেড আবু হোসেন। বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন- জাসদ সভাপতি (১৪ দলীয়) সাংবাদিক লাল মোঃ শাহজাহান কিবরিয়া, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় সদস্য মোস্তফা আলমগীর রতন, টাঙ্গাইল জেলা সভাপতি গোলাম নওজব পাওয়ার চৌধুরী।
এ সময় জাসদের পৌর কমিটির সভাপতি আব্দুল করিম ও সাধারণ সম্পাদক আজিনুর রহমান উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, বিএনপি নেতার জনগণের জন্য কথা না। শুধুমাত্র নিজেদের কথা বলে দিন দিন জন সর্মথন হারাচ্ছে। সরকারের ১৪ দলের শরিক দলগুলোর মধ্যে অন্যান্য দলগুলোর উপজেলা পর্যায়ে চিৎকার-চেচামেচি প্রধান দল আওয়ামী লীগের সুবিধা নীতির কারনে কেউ শুনছে না। তাতে জনগণ রাজনীতির প্রতি বিশ্বাস হারাচ্ছে। তাই গরীব মানুষের সংগঠিত হতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
পরে রাজিয়া বেগমকে সম্পাদক করে শেরপুর জেলা আহবায়ক কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ঢাকা মহানগর কমিটির সভাপতি কমরেড আবুল হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com