1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

জলঢাকায় নিষিদ্ধ সংগঠন “আল্লাহর দলের” উপজেলা নায়েক গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

এ জি মুন্না, নীলফামারী: নীলফামারীর জলঢাকা থেকে নিষিদ্ধ সংগঠন ‘আল্লাহর দলের’ জলঢাকা উপজেলার নায়েক জাকির হোসেনকে (৩২) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১৩ জুলাই) দিবাগত ভোর রাতে দক্ষিণ বগুলাগাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার আজিজুল ইসলামের ছেলে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রেজানুর রহমান জানান, গেল বছরের ১১মার্চ রাতে জলঢাকা শহরের বগুলাগাড়ি বারঘরি এলাকার মিলনের বাড়িতে নাশকতার পরিকল্পনা করছিলো এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

সে সময় নিষিদ্ধ এই সংগঠনটির সমগ্র দেশের দায়িত্বে থাকা তত্বাবধায়ক গাইবান্ধা জেলার সাইফুল আলম (৩৭) ও প্রচার সম্পাদক জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের জিকরুল আহমেদকে (৩২) গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

এ ঘটনায় সাইফুল আলম, জিকরুল আহমেদ, মিলন, নুরুন্নবী ও জাকির হোসেনের নামে জলঢাকা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন জলঢাকা থানার উপ-পরিদর্শক নিশার আলী তিতুমীর। গ্রেফতার জাকির এজাহার নামীয় আসামী ছিলেন।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হারুন উর রশিদ জানান, গ্রেফতার জাকিরকে বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহদেব চন্দ্র রায়ের আদালতে তোলা হলে ম্যাজিস্ট্রেটের কাছে সেদিনের ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাড়িতে উপস্থিত হয়েছে মর্মে গোপনে জানতে পেরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশের ওসি বলেন, মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হলো। অন্য আসামীকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

গোয়েন্দা পুলিশ সুত্র জানায়, মামলার এজাহারভুক্ত আসামী জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের গাবরোল বালাপাড়া এলাকার মাকছুদার রহমানের ছেলে নুরুন্নবীকে (২০) গেল বছরের ৩আগস্ট গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com