1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির

ঝিনাইগাতিতে এক হাজার শিশু নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • আপডেট টাইম :: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০

ঝিনাইগাতি (শেরপুর) : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে প্রায় এক হাজার শিশু নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে ‘দি প্যাসিফিক ক্লাব’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।
আয়োজক সংগঠনের সভাপতি আবু রায়হান জুয়েলের সভাপতিত্বে মুঠোফোনে সংযুক্ত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব (সংযুক্ত) ও দি প্যাসিফিক ক্লাবের প্রধান উপদেষ্টা মো. সিদ্দিকুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাসেম, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম ।
প্রতিযোগিতায় পৃথক তিন বিভাগে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে সেরা ২০ জনকে পুরস্কার প্রদান করা হয়।
আয়োজক সংগঠনের সভাপতি আবু রায়হান জুয়েল বলেন, ঝিনাইগাতীর সীমান্তবর্তী এই উপজেলায় পিছিয়ে থাকা শিশুদের মধ্যে সৃজনশীলতা বিকাশের লক্ষে ভাষা দিবসে প্রতি বছরই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামীতে আরো বড় পরিসরে এ আয়োজন করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com