1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

জাপার পাল্টা কমিটি, রওশন এরশাদ আজীবন চেয়ারম্যান

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ জুলাই, ২০২১

রাজনীতি ডেস্ক : বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদকে আজীবন চেয়ারম্যান ঘোষণা করে জাতীয় পার্টির পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে। এরশাদের ছোট ছেলে এরিক এরশাদ এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে বিদিশা এরশাদ, সাদ এরশাদকে কো চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে ভারপ্রাপ্ত মহাস‌চিব ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে বারিধারার প্রেসিডেন্ট পার্কে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এরিক এরশাদ এ ঘোষণা দেন। এসময় অসুস্থতাজনিত কারণে রওশন এরশাদ ছিলেন না, তবে তার ছেলে সংসদ সদস‌্য সাদ এরশাদসহ জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন।

হুসেইন মুহম্মদ এরশাদের ট্রাস্ট এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com