1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করলেন হালুয়াঘাটের ইউএনও

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার পৌর শহরে বেশ কিছুদিন ধরে রাস্তার পাশে অবস্থান করছিল মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধা। চলমান করোনা পরিস্থিতি ও সরকার কর্তৃক কঠোর লকডাউনের কারণে বৃদ্ধার পাশে কেউ এগিয়ে আসেনি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বুধবার (১৪ জুলাই) হালুয়াঘাট পৌর শহরের ডিএস মাদ্রাসা সংলগ্ন আঞ্চলিক সড়কের পাশ থেকে মানসিক প্রতিবন্ধী ওই বৃদ্ধার চিকিৎসার ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।
বর্তমানে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে বৃদ্ধার চিকিৎসা চলছে। কয়েকদিন যাবত থাকা-খাওয়ার সুবিধা না থাকায় বৃদ্ধার শরীর অনেক দুর্বল বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
স্থানীয়রা বলেন, করোনার আতঙ্কে কেউ তাকে খাবার দিচ্ছিল না। উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগ প্রশংসনীয়।
হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনীর আহমেদ বলেন, আমাদের সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছি। তবে ওই বৃদ্ধাকে মানসিক রোগের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হলে বৃদ্ধা সুস্থ হতে পারেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিষয়টি জেনে এসিল্যান্ড মো. তৌহিদুর রহমানকে সাথে নিয়ে আমি নিজে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। মহিলার হাতে কিছুটা ক্ষত ছিল। আগামীকাল তার বিষয়ে জেলা সমাজ সেবা কর্মকর্তার সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com