1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

পরিস্থিতি অনুকূলে এলে নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা পরিস্থিতি অনুকূলে আসলে সংক্ষিপ্ত সিলেবাসে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়ার চিন্তা রয়েছে। এসএসসি ও এইচএসসির তিনটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। অন্যান্য বিষয় ম্যাপিং করে পরীক্ষা মূল্যায়ন করা হবে আগের পাবলিক পরীক্ষা মূল্যায়ন করে। বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষা অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে। অ্যাসাইনমেন্টের মাধ্যমে তারা ওই সিলেবাস শেষ করতে পারবে। পরীক্ষা নেওয়া সম্ভব না হলে অ্যাসাইনমেন্টের ফল ও সাবজেক্ট ম‌্যাপিং থেকে ফলাফল হতে পারে। তখন সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, এসএসসি পরীক্ষার্থীদের ২৪টি অ্যাসাইনমেন্টের ও এইচএসসি পরীক্ষার্থীদের ৩০ অ্যাসাইনমেন্ট করতে হবে। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সেগুলো মূল‌্যায়ন করবেন। এরপর দ্বৈবচয়ন পদ্ধতিতে সেগুলো আবার মূল‌্যায়ন করা হবে।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, বিভিন্ন বোর্ডের প্রধানরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com