1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে সোমবার (২৩ নভেম্বর) ২১টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে আরও ২২টি কারখানা। সকালে নিশ্চিন্তপুর এলাকায় বিক্ষোভকারীদের সড়কে অবস্থান ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন।

সোমবার সকাল ১০টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে বিভিন্ন কারণে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় হা-মীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২২টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশের তথ্যমতে, আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর আওতাধীন সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় বিভিন্ন খাতের মোট ১ হাজার ৭২৩টি কারখানা রয়েছে। এর মধ্যে তৈরি পোশাক কারখানা ৭৩৬টি। এসব কারখানার মধ্যে ৪৭০টি রপ্তানিমুখী।

এদিকে সকাল সোয়া ৯টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকায় সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন একদল বিক্ষোভকারী। এ সময় তাঁরা একটি বাস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া দেয়। এ সময় একটি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়।

প্রত্যক্ষদর্শী ও শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা যায়, সকালে শ্রমিকেরা নির্ধারিত সময়ে কারখানায় উপস্থিত হলেও কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেননি। পরে সেসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়। আশপাশের আরও কয়েকটি কারখানাও ছুটি দেয় কর্তৃপক্ষ।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় কারখানার সামনে এবং গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এসপি মোমিনুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে জানান, সকালে নিশ্চিন্তপুর এলাকায় নিউ এজ গ্রুপের কারখানার কিছু শ্রমিক প্রথমে শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত একটি বাসে হামলা করেন। পরে পাশের একটি কারখানায় হামলা চালালে তাঁদের সেখান থেকে সরে যেতে বলা হয়।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে একটি সাউন্ড গ্রেনেড ও একটি কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করা হয় জানিয়ে মোমিনুল ইসলাম বলেন, এ সময় বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে তিন শ্রমিক আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থা ভালো।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com