1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ পানের ঝুড়িতে করে ৪০ লাখ টাকার ইয়াবা পাচার, কারবারি আটক রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ

বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বিনোদন ডেস্ক: মিস ইউনিভার্স প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে ব্যতিক্রমী পোশাকে হাজির হয়ে আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। যেখানে অধিকাংশ প্রতিযোগীকে বিকিনি কিংবা দুই খণ্ডের সাঁতারের পোশাকে দেখা গেছে, সেখানে প্রচলিত ধারার বাইরে গিয়ে পুরো শরীর ঢাকা ফিটিং নীল পোশাক বেছে নেন মাহি। আত্মবিশ্বাসী উপস্থিতি ও স্বতন্ত্র সাজে বিশ্বমঞ্চে নজর কাড়েন তিনি।

মিস ইউনিভার্সের অন্যতম আকর্ষণীয় পর্ব সুইমস্যুট প্রতিযোগিতা। এ পর্বে প্রতিযোগীরা নিজেদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও শারীরিক সক্ষমতা তুলে ধরেন। তবে এবার পোশাক নির্বাচনে ভিন্ন পথ বেছে নেন বাংলাদেশের প্রতিনিধি।

স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সুইমস্যুট পর্বের ছবি ও ভিডিও প্রকাশ করেন মাহি। সেখানে তিনি লেখেন, মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে সুইমস্যুট প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করছেন বলেও উল্লেখ করেন তিনি।

 নীল রঙের পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি

মাহির পোশাক নির্বাচন ও আত্মবিশ্বাসী উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করছেন অনেকে। একজন নেটিজেন মন্তব্য করেছেন, বিকিনি ছাড়াও যে বিশ্বমঞ্চে নিজের দেশকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব, মাহি তা দেখিয়ে দিয়েছেন। আরেকজন লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে সেরা সুইমস্যুট ওয়াক’।

এর আগে ন্যাশনাল কস্টিউম পর্বেও নিজস্ব ভাবনায় বাংলাদেশকে তুলে ধরেন মাহি। ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে মাতৃত্বের সর্বজনীন ভালোবাসাকে উপজীব্য করে ঐতিহ্যবাহী শাড়

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com