1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

সীতাকুণ্ডে ডাকাতের কবলে গরুবাহী ট্রাক, চালককে গুলি করে হত্যা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় গরুবাহী ট্রাকে ডাকাতের গুলিতে আব্দুর রহমান (৪৫) নামে ওই গাড়ির চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জুলাই) ভোরে থানার বায়েজিদ সংযোগ সড়কের ৪ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুর রহমানের গ্রামের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার চন্দাগ্রাম এলাকায়। তার বাবার নাম মো. বশির মিয়া।

পুলিশ জানায়, মো. মিলন মোল্লা নামে এক ব্যক্তি গত বুধবার গরুভর্তি একটি ট্রাক কুষ্টিয়া থেকে চট্টগ্রামের বিবিরহাটে বিক্রির উদ্দেশ্যে প্রেরণ করেন। কিন্তু গাড়িটি নোয়াখালী পৌঁছালে একটি গরু অসুস্থ হয়ে মারা যায়। পরে সেখান থেকে গরু ভাগ করে দুটি ট্রাকে করে আবার চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।

দুটি ট্রাকের মধ্যে আবদুর রহমানের ট্রাকটি সীতাকুণ্ড উপজেলার বায়েজিদ সংযোগ সড়কে ডাকাতের কবলে পড়ে। একটি পিকআপযোগে ডাকাতের দল বায়েজিদ সংযোগ সড়কের ৪ নম্বর ব্রিজ এলাকায় ট্রাকটির গতিরোধ করে। এরপর অস্ত্রহাতে ট্রাকচালক ও সহকারীর পাশে দুই ডাকাত সদস্য ওঠেন। ডাকাতের কবলে পড়ার বিষয়টি বুঝতে পেরে ট্রাকচালক গ্লাস বন্ধ করে জোরে টান দেন। এতে ক্ষিপ্ত হয়ে চালককে গুলি করে ডাকাতের দল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক তদন্ত সুমন বণিক বলেন, নিহত ট্রাকচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন। তাছাড়া ডাকাতদের গ্রেফতারে আমরা অভিযান পরিচালনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com