1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ভারী বৃষ্টিপাতে জার্মানিতে মৃত ৭০, বেলজিয়ামে ১১

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারী বৃষ্টিপাতে জার্মানিতে সৃষ্ট বন্যায় অন্তত ৭০ জনের প্রাণহানি হয়েছে। অপরদিকে বন্যায় প্রতিবেশী বেলজিয়ামে ১১ জনের মৃত্যু হয়েছে। বন্যায় নেদারল্যান্ডও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে খবর জানায় ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

জার্মানির পশ্চিমাঞ্চলীয় উত্তর রাইন-ভেস্টফালিয়া প্রদেশের প্রধান আরমিন ল্যাশেট বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়াকে এই বৃষ্টিপাত ও বন্যার জন্য দায়ী করেন।

দুর্যোগপূর্ণ এলাকা পরিদর্শন কালে তিনি বলেন, ‘এমন পরিস্থিতির মুখোমুখি আমরা বারবার হবো। সুতরাং আমাদের উচিৎ পরিবেশ সুরক্ষার ব্যবস্থাপনা জোরদার করা কেননা আবহাওয়ার পরিবর্তন একটি রাষ্ট্রেই সীমাবদ্ধ নয়।’

Germany
বন্যায় বিধ্বস্ত জার্মানি- ছবি : এএফপি

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে থাকা জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যাকে ‘বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেন।

তিনি আরো জানান, বন্যায় প্রাণ হারানো মানুষের জন্য তিনি শোকাগ্রস্ত।

বুধবার থেকেই জার্মানির পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সৃষ্টি হয়েছে। বন্যায় আটকে পড়া বাসিন্দাদের সহায়তার জন্য শত শত সৈন্য ও পুলিশের সাথে সাথে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

বন্যার কারণে জার্মানির পশ্চিমাঞ্চরের স্কুল ও অফিস-আদালত বন্ধ রয়েছে। এছাড়া বেশ কিছু জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

অপরদিকে বন্যায় প্রতিবেশী বেলজিয়ামও বিপর্যস্ত। বন্যার কারণে দেশটির তৃতীয় বৃহত্তম নগরী লিজের বাসিন্দাদের সরিয়ে নিতে ইতোমধ্যেই আদেশ জারি করেছে কর্তৃপক্ষ।

এদিকে বন্যায় নেদারল্যান্ডে এখনো কোনো প্রাণহানীর ঘটনা না ঘটলেও মাজ নদীর তীরবর্তী শহর ও গ্রামের হাজার হাজার বাসিন্দা তাদেরকে শিগগির সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র : বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com