1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মেসির হ্যাটট্রিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি সম্পর্ক না মানায় বিষপান করে প্রেমিকের বাড়ি গেল স্কুলছাত্রী, অতঃপর মৃত্যু ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা একাদশে ফিরছেন মেসি-মার্টিনেজ, যেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস শেরপুরসহ রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী সংসদে না হলে রাজপথে, জুলাই সনদ বাস্তবায়ন হবেই: বিরোধীদলীয় নেতা পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না

রাঙ্গামাটিতে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত, আহত ২৩

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

বাসস : জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা সড়কে বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রী নিহত এবং ৪ জন আহত হয়েছেন। একই দিন রাঙ্গুনিয়া থেকে তীর্থ যাত্রীবাহি একটি বাস উল্টে গেলে গাড়িতে থাকা ১৯ জন যাত্রী আহত হয়।

শুক্রবার সকালে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের পুলিশ ক্যাম্প সড়ক সংলগ্ন ডাকবাংলো এলাকায় একটি পর্যটকবাহী বাস (চট্টমেট্রো ব- ১৫-৫০০৬) ও যাত্রিবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে বলে বাসস’কে নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।

তিনি জানান, নিহত কলেজ ছাত্রীর নাম পাইমে মারমা। সে বান্দরবান জেলার বালাঘাটা ঘোয়াইংগ্যা পাড়ার ক্য চিং নু মারমার মেয়ে। নিহত পাইমে রাঙ্গুনিয়া কলেজে উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের স্টাডি সেন্টারের ছাত্রী। এই ঘটনায় আহত অপর তিন যাত্রী ও চালককে চিকিৎসার জন্য চন্দ্রঘোনা খ্রীষ্টান হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

এদিকে আজ সকালে রাঙ্গুনিয়া থেকে তীর্থ যাত্রীবাহি একটি বাস রাঙ্গামাটি রাজবন বিহারে আসার সময় মানিকছড়ি শালবাগান এলাকায় উল্টে যায়। এতে গাড়িতে থাকা ১৯ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে স্থানীয়দের নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালে পাঠিয়েছে।

এদের মধ্যে গুরুতর আহত ২ যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাঙ্গামাটি হাসপাতালের কর্তব্যরত আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বাসস’কে জানান, দুর্ঘটনায় আহতদের জরুরি বিভাগে চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। গুরুতর আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com