1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

ভক্তদের হামলায় একজনের মৃত্যু: পীরের দরবার গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

শেরপুর : শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের খাজা বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবার (মুর্শিদপুর পীরের দরবার) বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ভেঙ্গে ঘুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এসময় তারা ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও ব্যাপক তান্ডব চালায়।

এদিকে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা বৃহস্পতিবার ভোর থেকেই মুর্শিদপুর দরবার শরীফ এবং কুসুমহাটি বাজার এলাকায় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অবস্থান নেয়।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে স্থানীয় একটি মাদরাসার কয়েকজন শিক্ষক লছমনপুর এলাকায় অবস্থিত মুর্শিদপুর দরবার শরিফে ইসলাম পরিপন্থী কার্যক্রম বন্ধের আহব্বান জানিয়ে আসছিলেন। এর জের ধরে গত মঙ্গলবার ফজরের আগ মুহুর্তে ৪০০-৫০০ জন মাদরাসার ছাত্র ও স্থানীয় জনতা মুর্শিদপুর পীরের দরবারের হামলা চালায়। এসময় দরবারে থাকা খাদেম ও মুরিদরা তাদের বাধা দিলে উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয় এবং বুধবার সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাফিজ উদ্দিন নামে একজন মারা যান। পরদিন বৃহস্পতিবার সকাল ১০টায় কুসুমহাটি জমশেদ আলী কলেজ মাঠে নিহত হাফেজ উদ্দিনের জানাজায় অংশ নেয় কয়েক হাজার মুসল্লী। এসময় জানাজার নামাজে বক্তারা সবাইকে শান্ত এবং ধৈয্য ধারণ করার আহব্বান জানান। কিন্তু বিক্ষুব্ধ হয়ে ওঠা জনগণ পুনরায় হামলার উদ্দেশ্যে মুর্শিদপুর দরবার শরীফের দিকে অগ্রসর হতে থাকে। এতে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা বাধা দিলে তারা লাঠিসোটা, দা এবং ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিকল্প সড়ক দিয়ে দরবার শরীফের গিয়ে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।

জানাজার নামাজের আগে বক্তারা বলেন, আহতদের মধ্যে হাসপাতালে পুলিশ পাহারায় যারা হ্যান্ডকাপ পরা অবস্থায় চিকিৎসাধীন আছে তাদেরকে হ্যান্ডকাপ খুলে দিতে হবে। এছাড়াও ৭২ ঘণ্টার মধ্যে দোজা পীরকে গ্রেফতার করা না হলে তৌহিদী জনতার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী দেয়া হবে।

এদিকে নিহত হাফেজ উদ্দিনের পরিবার ও আত্মীয়-স্বজনের পক্ষ থেকে হত্যকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com