1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ জুলাই, ২০২১

শ্রীবরদীতে (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ধান বোঝাই ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সুবাইতা (৯) নামের ১শিশু কন্যা নিহত ও আহত হয়েছে ৩ জন। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার শেরপুর- ঝগড়ার চর সড়কের চর হাবর এলাকায়।

আহতরা হলো জামালপুর জেলার ইসলামপুর উপজেলার লাউদত্ত খান বাড়ির বাসিন্দা শহিদুর রহমান (৩৮), তার স্ত্রী সুলতানা বেগম (৩২) ও শিশুপুত্র সিয়াম (৪)। আহতদের মধ্যে সুলতানা বেগমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের শেরপুর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, শহিদুর রহমান গ্রামের বাড়িতে পরিবার-পরিজনরের সাথে ঈদ করতে শনিবার সকালে ইসলামপুরের লাউ দত্তের উদ্দেশ্যে পরিবার-পরিজন নিয়ে মোটরসাইকেলযোগে কিশোরগঞ্জ শহর থেকে রওনা দেয়। শনিবার বিকেলে শেরপুর ঝগড়ার চর সড়কের চর হাবর এলাকাতে ধান বোঝাই ট্রলি ও যাত্রীবাহী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ধান বোঝাই ট্রলির গাড়ির নিচে পড়ে শহিদুল রহমানের শিশু কন্যা সুবাইতা (৯) মারা যায়। স্থানীয় এলাকাবাসী ঘাতক ধান বোঝাই ট্রলি আটক করলেও ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ট্রলি চালক ।

শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রলি চালক পালিয়ে গেছে। শিশুকন্যাটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য

জেলা মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com