1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ইন্দোনেশিয়ায় ঝড়ের তাণ্ডব : নিহত ২৪, খোঁজ মিলছে না ৩১ জনের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : কিছুদিন আগে ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে বেশ কয়েকটি মাছধরা জাহাজে ঝড়ের আঘাতের পর নিখোঁজ হয়েছিলেন অর্ধশতাধিক মানুষ। তাদের মধ্যে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৩১ জন। বুধবার উদ্ধারকারী দলের প্রধান এ তথ্য জানিয়েছেন।

ঘটনাটি ঘটেছিল দেশটির পশ্চিম কালিমান্তান প্রদেশের সাম্বাস জেলায়। প্রাদেশিক অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধাম ইয়োপি হারিয়াদি জানান, সেদিন আবহাওয়া দফতর থেকে ঝড়ের পূর্বাভাস পেয়ে দুটি টাগবোট এবং কয়েকটি মাছধরা জাহাজ তীরে পৌঁছায়। আরও কয়েকটি জাহাজ নিরাপদ আশ্রয়ে যাচ্ছিল। এর মধ্যেই ঝড় আঘাত হানে তাদের ওপর।

তিনি ফোনে চীনা বার্তা সংস্থা শিনহুয়াকে বলেন, মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে এবং আরও ৩১ জন আমাদের অনুসন্ধান ও উদ্ধার অভিযানের লক্ষ্যে রয়েছে।

হারিয়াদি জানান, ঝড়ে ১৮টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয় এবং সেগুলো থেকে ৮৩ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

প্রাদেশিক উদ্ধার কার্যালয়ের অপারেশনাল ইউনিটের প্রধান এরিক সুবারিয়ান্ত জানান, নিয়ম অনুসারে আর তিনদিন উদ্ধার অভিযান চলবে। তবে বুধবার থেকে আবহাওয়া আবারো খারাপ হতে শুরু করায় এতে বিঘ্ন ঘটতে পারে।

একটি হেলিকপ্টার, একটি প্লেন ও কয়েকটি জাহাজ নিয়ে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com