1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল আনুমানিক নয়টা থেকে দশটার মধ্যে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের বনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুল্লাহ ওই গ্রামের ওমর ফারুৃক এর ছেলে।

সূত্র জানায়, সকালে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন বাড়ির লোকজন। এর ফাঁকে কোন এক সময় শিশু আব্দুল্লাহ বাড়ির পাশের পুকুরে গিয়ে পানিতে ডুবে মারা যায়। আনুমানিক সাড়ে দশটার দিকে শিশু আব্দুল্লাহ এর জেঠি রাশিদা বেগম পুকুরপাড়ে গেলে আব্দুল্লাহ এর মরদেহ পানিতে ভাসতে দেখেন। পরে তার চিৎকারে বাড়ির অন্যরা এসে মরদেহ উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com