1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মহারাষ্ট্রে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৮

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে প্রবল বৃষ্টির ফলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৩৮ এ পৌঁছেছে। ইতিমধ্যেই ৮৪ হাজারের বেশি মানুষকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। শনিবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

গত কয়েক দিন ধরে রাজ্যের কোঙ্কান জেলাসহ বেশ কয়েকটি এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় আটকা পড়ে আছেন বহু মানুষ।

রাজ্যের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক মন্ত্রী বিজয় ওয়াদিত্যবর বলেছেন, ‘বৃষ্টি ও বর্ষণ সংশ্লিষ্ট ঘটনায় মহারাষ্ট্রে ১৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।’

রাজ্য সরকার জানিয়েছে, রায়গড় ও সাতারা জেলায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। রাইগড়ের মাহাদ মহকুমায় ভূমিধসের ফলে একটি গ্রামের ৩৮ জনের মৃত্যু হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার বলেছে, ‘রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পাশাপাশি উঁচু জ্বলোচ্ছাস হচ্ছে এবং বিভিন্ন এলাকায় বাঁধের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।’

বন্যার কারণে পুনে জেলা থেকে ৮৪ হাজার ৪৫২ জনকে উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে শুধুমাত্র কোলাপুর জেলা থেকেই ৪০ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। সাংলি জেলা থেকে ৩৬ হাজার মানুষকে নিরাপদ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ৫৪টি গ্রাম সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com