1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নিজেদের মাটিতে আর মার্কিন সেনা চায় না ইরাক

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের মাটিতে কোনো মার্কিন সেনা চান না দেশটির প্রধানমন্ত্রী মুস্তফা আল খাদিমি। রোববার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই অভিমত প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, ইরাক এখনও মার্কিন প্রশিক্ষণ ও সামরিক গোয়েন্দা উপস্থিতি চায়। তবে সেনা প্রত্যাহারের একটি সময় কাঠামো তারা চায়।

খাদিমি বলেন, ‘ইরাকের মাটিতে কোনো বিদেশি যোদ্ধাবাহিনীর প্রয়োজন নেই। আইএসের বিরুদ্ধে (ইসলামিক স্টেট) যুদ্ধ এবং আমাদের সেনাদের প্রস্তুতির জন্য একটি বিশেষ সময়সূচি প্রয়োজন। এটি আলোচনার ওপর নির্ভরশীল, যা আমরা ওয়াশিংটনে করব।’

সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসবেন ইরাকি প্রধানমন্ত্রী। খাদিমি এমন সময় হোয়াইট হাউজে যাচ্ছেন, যখন ইরাকের শিয়া রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বিদেশে সেনা প্রত্যাহারের চাপ বাড়তে শুরু করেছে।

মার্কিন সেনাদের কাছ থেকে ইরাকের প্রত্যাশা সম্পর্কে খাদিমি বলেন, ‘আমরা ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতি আমাদের বাহিনীকে প্রশিক্ষণ, কার্যক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধি এবং নিরাপত্তা সহযোগিতা হিসেবে চাই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com