1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির

ঝিনাইগাতীতে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৭৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে উপজেলার তিনআনী বাজার ভূমি অফিস সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রবিবার সকাল থেকে ভূমি অফিস এলাকায় অজ্ঞাত এক অসুস্থ বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এসময় তারা ওই বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা করলেও বৃদ্ধ কোন উত্তর দেননি। পরে সোমবার সকালে ওই বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারনে তিনি মারা গেছেন। উদ্ধারকৃত মৃত বৃদ্ধের মুখে সাদা দাঁড়ি, পড়নে কালো রঙের জ্যাকেট, নীল রঙের হাফ হাতা শার্ট ও চেক ছাপা লুঙ্গি ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com