1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

পায়রাবন্দরে ক্রেনের রশি ছিঁড়ে শ্রমিক নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় পায়রা বন্দরের ক্রেনের রশি ছিঁড়ে বাকেট মাথায় পড়ে পলাশ হাওলাদার (২৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল চারটায় দুর্ঘটনাটি ঘটে। নিহত পলাশ বরগুনা জেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের তুলসীবাড়িয়া গ্রামের হানিফ হাওলাদারের ছেলে ও পায়রাবন্দরের ঠিকাদারী প্রতিষ্ঠান নুরজাহান কন্সট্রাকশনের শ্রমিক।
শ্রমিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো পায়রা বন্দরের ভবন নির্মাণ কাজ করছিল পলাশ। এসময় ক্রেনের রশি ছিড়ে বাকেট মাথার পড়ে। তাৎক্ষনিক অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শ্রমিকদের অভিযোগ, ক্রেনের রশি ত্রুটিপূর্ণ ছিল। বারবার শ্রমিকরা ঠিকাদারী প্রতিষ্ঠানকে বিষয়টি অবগত করলেও তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com