1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

করোনায় এক দিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত‌্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ২১ হাজার ৯০২ জন।

৪ আগস্ট সকাল ৮টা থেকে ৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ১২ হাজার ৭৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জন। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৫৪ শতাংশ। সুস্থতার হার ৮৭ দশমিক ৪৭ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৮৭ জন, চট্টগ্রাম বিভাগের ৫৬ জন, রাজশাহী বিভাগের ১৯ জন, খুলনা বিভাগের ৩৫ জন, বরিশাল বিভাগের ১৬ জন, সিলেট বিভাগের ২৩ জন, রংপুর বিভাগের ১৮ জন এবং ময়মনসিংহ বিভাগের ১০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com