1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌবাহিনী

  • আপডেট টাইম :: রবিবার, ৫ মে, ২০২৪

বাগেরহাট: বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় লাগা আগুন নেভাতে কাজ শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনসহ কাজ করছে নৌবাহিনী।

রোববার (৫ মে) সকাল ৮টায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করেছে। পুলিশ, উপজেলা প্রশাসন, বনরক্ষী ও স্থানীয় বাসিন্দারাও এতে অংশ নিয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগের উপ-পরিচালক মামুন মাহমুদ এ তথ্য জানান।

এর আগে গতকাল শনিবার বিকেল পৌনে ৩টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের খবর পায় বন বিভাগ। খবর পেয়ে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে সন্ধ্যা ঘনিয়ে আসায় এবং কাছাকাছি কোনো পানির উৎস না থাকায় তখন আগুন নেভানোর কাজ শুরু করতে পারেননি তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com