1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

ঝিনাইগাতীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে বালুভর্তি ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।
গত রবিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের কয়ারোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেঁজুতী-চয়ন নামের (ঢাকা মেট্র্রা ট-১১৩৪৭৯) বালুভর্তি ট্রাকটি নালিতাবাড়ীর বারোমারী এলাকা থেকে বালু বোঝাই করে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে শেরপুর থেকে আসা বিপরীতমুখী নন্নীগামী এক ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মাইক ব্যবসায়ী সাইদুল ইসলাম নিহত হন। আহত হন অপর মাইক ব্যবসায়ী মতিউর রহমান ও অটোরিকশা চালক (অজ্ঞাত)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com