1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির

নালিতাবাড়ীতে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাধে আমিনুল ইসলাম (২৬) নামে এক যুবকের দশ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ দণ্ড প্রদান করেন।
সূত্র জানায়, উপজেলার নাকুগাঁও মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী বিকেলে স্কুল থেকে তন্তর গ্রামস্থ তার বাড়ি ফিরছিল। পথিমধ্যে হাতিপাগার এলাকায় পৌছলে এ গ্রামের মর্তূজ আলীর ছেলে এক সন্তানের জনক আমিনুল ইসলাম তাকে টানা-হেচড়া করে উত্যক্ত করে। পরে স্থানীয় জনতার সহযোগিতায় স্কুল কর্তৃপক্ষ আমিনুলকে আটক করে উপজেলা প্রশাসনে খবর পাঠান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান সন্ধ্যায় ঘটনাস্থলে যান এবং সাক্ষ্যপ্রমাণ শেষে দশ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এর আগে সে ওই স্কুলছাত্রী ছাড়াও একাধিক স্কুলছাত্রীকে বিভিন্ন সময় উত্যক্ত করেছে বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com