1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ইতালিয়ান সুপার কাপ হারাল জুভেন্টাস

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

স্পোর্টস ডেস্ক : রিয়াদে ইতালিয়ান সুপার কাপের শিরোপার লড়াইয়ে লাজিওর বিপক্ষে পিছিয়ে পড়ে সমতায় ফিরেছিল জুভেন্টাস।

কিন্তু লাজিও দুর্দান্ত ফুটবলে আবার এগিয়ে যায়। এরপর ব্যবধান বাড়ায়। জুভেন্টাস পারেনি লড়াইয়ে ফিরতে। পারেনি গোল শোধ করতে। রেফারি শেষ বাঁশি বাজানোর সময় স্কোরলাইন ৩-১। জুভেন্টাসকে হারিয়ে পঞ্চমবারের মতো ইতালিয়ান সুপার কাপ জিতে নেয় লাজিও।

ম্যাচের ১৬ মিনিটে জুভেন্টাসের জালে প্রথম গোল দেয় লাজিও।  সারজেস মিলিনকোভিচের বাড়ানো পাসে শট নিয়ে গোল করেন লুইস আলবের্তো।  প্রথমার্ধের শেষ মুহূর্তে দিবালা গোল করে সমতায় ফেরান জুভেন্টাসকে।  বিরতি থেকে ফিরে সেনাড লোলিকের ভলিতে লাজিও আবার এগিয়ে যায়।  ম্যাচের শেষ মুহূর্তে ফ্রি কিক থেকে গোল করেন চ্যাম্পিয়ন দলের ডানিলো কাটাল্ডি।  শিরোপা হাতছাড়া হওয়ার আগে দশ জনের দলে পরিণত হয় জুভেন্টাস।  লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন রডরিগো বেনতাচুর।

এ নিয়ে জুভেন্টাস অষ্টমবারের মতো ইতালিয়ান সুপার কাপে অংশ নিল। মূলত সিরি আ’ লিগে টানা আট মৌসুম শিরোপা জেতায় ইতালিন সুপার লিগে অংশ নিয়েছে ঐতিহ্যবাহী দলটি। আটবার অংশ নিয়ে দুবার শিরোপা জিতেছে তারা।  এবার নিয়ে দুবার শিরোপা হারিয়েছে লাজিওর কাছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com