1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

যুক্তরাজ্যে প্রবাসীরা ভোটার হতে পারবেন বুধবার থেকে

  • আপডেট টাইম :: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ শুরু হচ্ছে বুধবার থেকে। ওইদিন লন্ডনে স্থানীয় সময় বেলা ১১টায় এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি স্থানীয় সময় বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার কাজ উদ্বোধন করবেন সিইসি।

আগামী ১৩ ফেব্রুয়ারি ম্যানচেস্টার যাবেন সিইসি। সেখানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি নেতাদের সঙ্গে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণ, প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশে বসবাসরত প্রবাসীদের আত্মীয়দের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করবেন। ১৪ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com