1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

শেরপুর সীমান্তে অপরাধপ্রবণতা বন্ধে বিজিবির জনসচেতনতামূলক সভা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

শেরপুর : শেরপুর সীমান্ত এলাকায় চোরাচালানসহ যেকোন অপরাধপ্রবণতা বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন, ৩৯ বিজিবির উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার নকশী, তাওয়াকুচা ও শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া বিওপিতে এ সভার আয়োজন করা হয়।

এসময় নকশী বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মো. আব্দুল লতিফ, তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল কালাম আজাদ, কর্ণজোড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. সাইদুর রহমান, কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান, ইউপি সদস্য গোলাপ হোসেনসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা সীমান্ত এলাকায় জনসাধারণের অবাধ ও অবৈধ অনুপ্রবেশ বন্ধ, গবাদি পশু চড়ানোর সময় সীমান্তের শূন্যরেখা অতিক্রম না করা এবং মাদকদ্রব্যসহ যে কোন চোরাচালান বন্ধে সচেতন হওয়ার নির্দেশনা দেন। সেইসাথে সীমান্তে কোন ধরনের অপরাধ বা অবৈধ কার্যক্রম দেখলে সাথে সাথে তা বিজিবিকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com