1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নকলায় দুইপক্ষের ঝগড়া থামাতে গিয়ে কৃষিশ্রমিক নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ছাগলে বোরো ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের বাকবিতন্ডা থামাতে গিয়ে দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বারেক মিয়া (৫০) নামে এক কৃষিশ্রমিক। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে উপজেলার রুণীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, রুণীগাঁও গ্রামের কৃষক সোহেলের একটি ছাগল গতকাল মঙ্গলবার প্রতিবেশি কৃষক কবীর মিয়ার বোরো ক্ষেতে যায়। এ নিয়ে গতকালই দু’জনের মধ্যে ঝগড়া বাধলে প্রতিবেশি কৃষিশ্রমিক বারেক মিয়া উভয়কে নিবৃত করতে যান। এসময় নিবৃত করতে যাওয়া বারেকের সাথে বিতন্ডায় জড়িয়ে পড়ে কবীর। পরে আজ (বুধবার) সকাল সাতটার দিকে বারেক ঘাস কাটতে যাওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে কবীর দেশীয় অস্ত্র (ডেগার) নিয়ে বারেককে পেছন থেকে আকষ্মিক আঘাত করে। এতে বারেক গুরুতর জখম হয়ে পড়ে গেলে স্বজনেরা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক সহকারী সার্জন ডাঃ কামরুজ্জামান তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

– শফিউল আলম লাভলু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com