1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

দীর্ঘস্থায়ী সড়ক নির্মাণের সুপারিশ

  • আপডেট টাইম :: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : যান চলাচলের উপযোগী টেকসই ও দীর্ঘস্থায়ী সড়ক নির্মাণের দিকে নজর দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ জানানো হয়।

বৈঠকে জানানো হয়, সারা দেশে যে পাকা সড়ক নির্মাণ করা হয় এবং আগামীতে হবে সেগুলোর মান হতে হবে আন্তর্জাতিকমানের নির্মিত রাস্তায় যাতে নির্বিঘ্নে যান চলাচল করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। কারণ হিসেবে কমিটির পক্ষ থেকে বলা হয়, ব-দ্বীপ বেস্টিত দেশ বাংলাদেশ। এর জন্য টেকসই সড়ক নির্মাণের বিকল্প নেই। তাই পাকা সড়ক নির্মাণে বেসিক ফাউন্ডেশনের ওপর গুরুত্বারোপ করেন কমিটির সদস্যরা। পরে গাড়ি চলাচলে সামঞ্জস্যপূর্ণ মানসম্মত সড়ক নির্মাণে কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়।

এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম বলেন, আমরা পাকা সড়ক নির্মাণে টেকসই ও দীর্ঘস্থায়ী ভিত্তি গড়তে তাগিদ দিয়েছি। সড়কগুলো দ্রুত সংস্কার করা এবং সড়কের প্রশস্ততা খেয়াল রেখে নির্মাণের জন্য সংশ্লিষ্টদের কমিটির মাধ্যমে নির্দেশনা দিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com