1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

চন্দ্রিমা উদ্যানে পুলিশ-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

ঢাকা: রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১০টার পর এ সংঘর্ষ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের। জবাবে টিয়ারশেল ছুড়ে পুলিশ।

জানা যায়, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীরা বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল।

jagonews24

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, সম্পূর্ণ বিনা উস্কানিতে পুলিশ আমাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ ও গুলি চালিয়েছে। আমরা ঘৃণা জানাই। অবিলম্বে এই অবৈধ সরকারের পদত্যাগ দাবি করেছি। ঢাকার বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে কর্মসূচিতে আসতে নেতাকর্মীদের বাধা দেয়া হয়েছে। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা না করে ঘরে ফিরব না।

ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের ব্যক্তিগত সহকারী শওকত আজিজ বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীরা মাজার প্রাঙ্গণে আসলে পুলিশ বিভিন্ন জায়গায় বাধা সৃষ্টি করে। একপর্যায়ে তারা মাজারে উপস্থিত নেতাকর্মীদের কোনো প্রকার বিনা উস্কানিতে লাঠিচার্জ করে। তারপরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আমাদের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন।

jagonews24

ডিএমপির শেরেবাংলা নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com