1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

কলাপাড়ায় ব্রীজ ভেঙ্গে বালু বোঝাই ট্রলি নদীতে : আহত ৩, নিখোঁজ ১

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী নদীর ব্রীজটি ভেঙ্গে পরে তিনজন গুরুতর আহত ও একজন নিখোঁজ রয়েছে।
গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর বালু বোঝাই একটি ট্রলি চলাচলের অনুপোযোগী আয়রণ ব্রীজটি পারাপারের এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্বার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। নিখোঁজ আনিস প্যাদা (৪০) উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের মজিবুর প্যাদার ছেলে। আহতরা হলেন উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের শাহিন হাওলাদার (২৬), ট্রলি চালক মোজাম্মেল হাওলাদার (৪২), সেলিম গাজী (৩২)। গুরুতর আহত ট্রলি চালক মোজাম্মেল হাওলাদারকে উন্নত চিকিৎসার বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন জানান, নদীতে প্রচুর ¯্রােতের জন্য থেমে থেমে উদ্ধার কাজ চলছে। নিখোঁজ ব্যক্তি ও ডুবে যাওয়া ট্রলি উদ্বারে বরিশাল থেকে আগত বিশেষ উদ্ধার বাহিনী, কলাপাড়া ফায়ার সার্ভিস, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় ডুবুরি দলের উদ্যোগে কাজ চলছে এবং উদ্ধার কাজ অব্যাহত থাকবে।
প্রতক্ষদর্শীরা জানায়, স্থানীয় শাহিন হাওলাদারের ভাড়ায় চালিত ঐ ট্রলিটি ঝুঁকিপূর্ণ ব্রীজে মালামাল পারাপার করতে বাধ্য করে। নিষেধ অমান্য করে ট্রলি পারাপার করলে এ দুর্ঘটনা ঘটে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com