1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

রাজধানীর হাতিরপুলে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকা: রাজধানীর হাতিরপুল এলাকায় সাজেদা (৩৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে রিকশাচালক স্বামী। পুলিশ জানিয়েছে, পরকীয়া সন্দেহে সাজেদাকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় ঘাতক স্বামী ফেরদৌসকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, তাদের দুই সন্তান রয়েছে। একজনের বয়স ৯ বছর, আরেকজনের ৭ বছর।

বুধবার সন্ধ্যায় হাতিরপুলের ভুতেরগলি এলাকায় একটি ভাড়াবাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

কলাবাগান থানার ইন্সপেক্টর (তদন্ত) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সাজেদাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে রুমের মধ্যেই বসে ছিল ফেরদৌস। তাকে গ্রেফতার করা হয়েছে। পেশায় সে একজন রিকশাচালক।

ফেরদৌসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বিষয়ে আসাদুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরেই তাদের দাম্পত্য কলহ চলছিল। সাজেদা পরকীয়া করে এমন সন্দেহ ছিল তার। বিষয়টি নিয়ে তাদের গ্রামের বাড়িতে একবার সালিশও হয়েছে বলে জানিয়েছে সে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com