1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

ঝিনাইগাতীতে স্কাউটসের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে বাংলাদেশ স্কাউটস, শেরপুর জেলার ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঝিনাইগাতী উপজেলা স্কাউটসের আয়োজনে রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঝিনাইগাতী উপজেলা স্কাউটস সভাপতি ফারুক আল মাসুদ।

ঝিনাইগাতী উপজেলা স্কাউটস সহ-সভাপতি রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনজুরুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্যে রাখেন- জেলা স্কাউটস সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফা কামাল, উপজেলা স্কাউটস কমিশনার আব্দুল হান্নান প্রমুখ।

আলোচনা শেষে রাংটিয়া উচ্চ বিদ্যালয়, শালচুড়া উচ্চ বিদ্যালয়, ঝিনাইগাতী হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং আহমদ নগর উচ্চ বিদ্যালয় মাঠে ৫০টি করে ৫টি বিদ্যালয়ে ২৫০টি দেশী প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।

এসময় অন্যদের মধ্যে বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চল উপ-কমিশনার আবুল হোসেন, জেলা স্কাউটস কোষাধ্যক্ষ মাসুদ করিম, উপজেলা স্কাউটস লিডার আলহাজ্ব হারুন উর রশীদসহ জেলা ও উপজেলার স্কাউটস কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com