1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

পরিচ্ছন্ন ও মডেল একটি ইউনিয়ন উপহার দিতে চান চেয়ারম্যান প্রার্থী জিয়াউল হক

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : পরিচ্ছন্ন ও মডেল একটি ইউনিয়ন গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করতে চান ৯নং কুড়িকাহনিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জিয়াউল হক। তাইতো আ’লীগের নেতাকর্মী ও এলাকাবাসীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন তিনি। শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে পশ্চিম ঝনিয়া বাজারে স্থানীয়দের আয়োজনে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে ব্যাখ্যা দিয়ে আগামীতে চেয়ারম্যান হওয়ার আশা প্রকাশ করেন এ প্রার্থী।

জিয়াউল হক বলেন, ‘গত বছরে অন্যান্য ইউনিয়নের উন্নয়ন হলেও এই ইউনিয়নের বাসিন্দারা উন্নয়ন বঞ্চিত হয়েছেন। যেখানে সেখানে ময়লার ভাগার। নেই কোন ময়লা রাখার ডাসব্রিন। সড়কের আয়তন ছোট হওয়ায় মানুষের চলাচল বাধাগ্রস্থ হয় প্রতিনিয়ত। আর যানজটতো নিত্যদিনের সঙ্গী। গ্রামের ভেতরে কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটলে রাস্তা ছোট হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে সমস্যা হয়। সন্ধ্যা নামলেই চারদিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এসব সমস্যা সমাধান করতে এবং এই ইউনিয়নকে পরিচ্ছন্ন ও মডেল ইউনিয়ন হিসেবে গঠন করবো।’

আলহাজ্ব আ: হাই মাস্টার সভাপত্বিতে বক্তব্য দেন সাবেক সাংগঠনিক সম্পাদক কুড়িকাহনিয়া ইউনিয়ন আ’লীগ ও সদস্য কুড়িকাহনিয়া ইউনিয়ন আ’লীগ, মো: শাহজাহান লুলু, সহ-সভাপতি কুড়িকাহনিয়া ইউনিয়ন আ’লীগ ও সদস্য কুড়িকাহনিয়া ইউনিয়ন আ’লীগের জমশেদ আলী, সাবেক সদস্য ইউনিয়ন আ’লীগ বিল্লাল হোসেন, আলী হোসেন, ইউসুফ আলী, শহিদুল ইসলাম, সহ-সভাপতি উপজেলা কৃষকলীগ আ: হামিদ, সভাপতি ৮নং ওয়ার্ড আ’লীগ নুরুল হক, সভাপতি ৯নং ওয়ার্ড যুবলীগ রুকুনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক, কুড়িকাহনিয়া ইউনিয়ন আ’লীগ মো: বজলুল হক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com