1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

কলাপাড়ায় ধূলাস্বর ইউপি চেয়ারম্যানকে সশরীরে আদালতে তলব

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী): কলাপাড়ায় ধূলাস্বর ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল আকনকে সশরীরে তলব করেছেন বিজ্ঞ আদালত।

গত রবিবার দুপুরের দিকে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ার এ আদেশ প্রদান করেন।
আদালত সূত্র জানায়, ধূলাসার ইউনিয়নের অহিদুজ্জামান মৃধা প্রতারণা ও আত্মসাতের অভিযোগে একই ইউনিয়নের হাজী নুরুল ইসলামসহ তিন জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে গত ১১ ফেব্রুয়ারী একটি নালিশি মামলা করেন। আদালত মামলার অভিযোগের বিষয়ে ধূলাসার ইউপি চেয়ারম্যানকে তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর দীর্ঘদিন চেয়ারম্যান উক্ত প্রতিবেদন না দেয়ায় রবিবার আদালত ধূলাসার ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল আকনকে প্রতিবেদনসহ সশরীরে তলব করেন। মামলার পরবর্তী তারিখ ২২ সেপ্টেম্বর ধার্য করা হয়।

আদালতের সহকারী ফেরদৌস মিয়া ও মামলার বাদী পক্ষের অ্যাডভোকেট আব্দুস সত্তার এ তথ্য নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com