1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

ফুলবাড়ী থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি ও বিট পুলিশিং সভা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১টায় পৌর শহরের মাছ বাজার চত্বরে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ ও নারী নির্যাতন বন্ধ কল্পে পৌর বিট পুলিশিং এর আয়োজনে এই সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস জব্বার মাসুদ। এতে এসআই আরিফুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত শফিকুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- এসআই সাগর, এসআই আলামিন, এএসআই সিরাজুল ইসলাম প্রমুখ।
আয়োজিত সভায় বক্তারা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ ও নারী নির্যাতন বন্ধ করতে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে সকলের প্রতি আহব্বান জানান। এসময় ব্যাবসায়ী, সুধিজন ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com