1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

১৫ জেলেসহ বঙ্গোপসাগরে ডুবে যাওয়া মাছ ধরা ট্রলার উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ডুবে যাওয়া মাছ ধরা ট্রলারটি উদ্ধার করা হয়েছে। ঢেউয়ের তোরে ট্রলারটি কুয়াকাটা মীরবাড়ি সংলগ্ন সৈকতে এসে আটকা পরে। গত রবিবার রাতে ট্রলারটি উদ্ধার করে মৎস্য বন্দর আলীপুর-মহিপুর আড়ৎ ঘাটে নেয়া হয়েছে।

এর আগে একই দিন কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন প্রায় এক কিলোমিটার গভীরে এ ট্রলারটি ডুবে যায়। প্রায় দুই ঘন্টা পর অন্য জেলেরা ওই ট্রলারে থাকা ১৫ জেলেকে সুস্থ অবস্থায় উদ্ধার করে।

কুয়াকাটা ট্যুরিস্ট ব্যবসায়ী কেএম বাচ্চু এ প্রতিনিধিকে বলেন, গভীর সমুদ্র থেকে ট্রলারটি নিরাপদে আসার পথে রবিবার ঢেউয়ের ঝাপটায় উল্টে যায়। তাৎক্ষণিক সৈকতে অবস্থানরত দু’টি ওয়াটার বাইক ডুবে যাওয়া ট্রলারের কাছে গিয়ে জেলেদের উদ্ধার করে অপর একটি মাছধরা ট্রলারে উঠিয়ে দেয়। এরপর সাগরের ঢেউয়ের তোরে ডুবে যাওয়া ট্রলারটি মীরবাড়ি সংলগ্ন সৈকতে এসে আটকা পরে। ওই রাতে জোয়ারের সময় ট্রলার মালিক আব্বাস বিশ্বাস তার ট্রলারটি নিয়ে যায়।

কুয়াকাটা ও আলীপুর মৎস সমবায় সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা বলেন, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে মেরামতের জন্য আলীপুর-মহিপুর আনা হয়েছে। তবে এ ঘটনায় ওই ট্রলার মলিকের অনেক ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com