1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

নালিতাবাড়ীতে পানিতে ডুবে চাচাতো-জেঠাতো ভাই দুই শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আড়াই ও তিন বছর বয়সী আপন দুই শিশু চাচাতো-জেঠাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী পানিহাতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম মাসুম ও রাব্বী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পানিহাতা দক্ষিণপাড়া গ্রামের আসমত আলীর আড়াই বছর বয়সী শিশুপুত্র মাসুম ও অপর সহোদর আলী আকবরের তিন বছর বয়সী শিশুপুত্র রাব্বী বিকেলে বাড়ির বাঙিনায় খেলছিল। এসময় সবার অগোচরে বাড়ি সংলগ্ন পুকুরে শিশু দুই চাচাতো-জেঠাতো ভাই পানিতে পড়ে মারা যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেলে খোঁজাখুঁজির একপর্যায়ে একজনের মরদেহ পুকুর ঘাটে ভাসতে দেখা যায়। পরে পুকুরে নেমে খুঁজতে গেলে আরও এক শিশুর মরদেহ পাওয়া যায়। এরপর স্থানীয়ভাবে প্রাথমিক চেষ্টায় ব্যর্থ হয়ে স্বজনেরা বিকেল সাড়ে চারটার দিকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় রামচন্দ্রকুড়া ইউপি সদস্য আব্দুল জুব্বার ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com